প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়
Connect with us

বিনোদন

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ এপ্রিল : প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের। শনিবার রাত ৩ টে নাগাদ একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

সেকারণেই তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। শনিবার রাত ৩ টে নাগাদ কিডনি বিকল হয়েই প্রয়াত হন তিনি। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। উল্লেখ্য, ২০২০ সালের ১৫ ই নভেম্বর প্রয়াত হন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শোকে বিহ্বল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে জনসাধারণ। আর শনিবার রাতে প্রয়াত হলেন তাঁর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক, এরপর ১৯৬০ সালের ১৮ ই এপ্রিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপা চট্টোপাধ্যায়ের। পাশাপাশি দীপাদেবী নিজেও একজন প্রসিদ্ধ ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। বহুবার বাংলার হয়ে খেলে বেশ সুনাম অর্জন করেছেন তিনি। এবারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকের আবহ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেন আবারও নক্ষত্রপতন বাংলার বুকে।

Continue Reading
Advertisement