বিনোদন
কিশমিশ এ ফের জুটি বাঁধছেন দেব-রুক্মিণী, মুক্তি পাবে এবছরের পুজোয়
নিউজ ডেস্ক, ১ এপ্রিল : ফের জুটি বাঁধতে চলেছেন দেব-রুক্মিণী মৈত্র। এনিয়ে এটি তাদের দুজনের জুটি হিসেবে ষষ্ঠ ছবি। এই ছবির বিশেষত্ব আরো এক জায়গায়।রাজনৈতিক ভাবে দুই মেরুর বাসিন্দা দুই অভিনেতা মিঠুন চক্রবর্তী-দেবকে স্ক্রীণ শেয়ার করতে দেখা যাবে।
ছবি পরিচালনা করবেন রাহুল মুখোপাধ্যায়। চলতি বছর পুজোয় মুক্তি পাবে এই ছবি। যদিও বর্তমানে রাজনীতি নিয়ে অত্যন্ত ব্যস্ত অভিনেতা-সাংসদ দেব।বেশ কয়েকটি ছবি মুক্তির প্রতীক্ষায় দিন গুণছে। এরই মধ্যে আগামীতে প্রযোজনায় জুটি বাঁধতে চলেছেন বেঙ্গল টকিজের অতনু রায়চৌধুরীর সঙ্গে। একত্রে ছবি বানানোর পরিকল্পনা রয়েছে তাদের। অন্যদিকে বিপুল শাহের সনক-এ বিদ্যুৎ জামালের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। এই ছবির কাজ শেষ করেই দেবের সঙ্গে নতুন বাংলা ছবির কাজ শুরু করবেন তিনি।
