করোনা আক্রান্তের জেরে হাসপাতালে ভর্তি হলেন বলিউড খিলাড়ী
Connect with us

বিনোদন

করোনা আক্রান্তের জেরে হাসপাতালে ভর্তি হলেন বলিউড খিলাড়ী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ এপ্রিল : রবিবারই নিজের করোনা আক্রান্তের খবর টুইট করে জানিয়েছিলেন বলিউড খিলাড়ী। ছিলেন কোয়ারেন্টাইনে। পরে চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হন বলিউডের খিলাড়ি। সোমবার সকালে টুইট করে নিজের হাসপাতালে চিকিৎসাধীন থাকবার কথা জানান তিনি।

তিনি লেখেন, “সকলকে ধন্যবাদ আপনাদের উষ্ণ শুভেচ্ছা বার্তা ও প্রার্থনার জন্য, মনে হচ্ছে সেগুলো কাজে আসছে। আমি ভালো আছি কিন্তু আগাম সতর্কতা স্বরূপ, চিকিত্সকের পরামর্শ মেনে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। আমি আশা করছি দ্রুত বাড়ি ফিরে যাব। “প্রসঙ্গত, রাম সেতু ছবির শুটিং করতে গিয়েই কি কোভিড আক্রান্ত হয়েছেন অভিনেতা। তবে সেখানে কোভিড বিধি মেনেই কাজ চলছিল বলে জানা গিয়েছে। গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। এরপরই নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা টুইটে জানিয়েছিলেন আক্কি। পাশাপাশি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে করোনা টেস্ট করাতে আর্জি জানিয়েছিলেন অক্ষয়। এরপরেই দেখা যায়, তাঁর সংস্পর্শে আসা আরও ৪৫ জনও করোনা আক্রান্ত হয়েছেন। অভিনেতা আক্রান্ত হওয়ার পর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড় বইতে শুরু করেছে।