আপাতত শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়-এর।
Connect with us

বিনোদন

আপাতত শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়-এর।

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ অক্টোবর :  বর্তমানে অবস্থা স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থা সংকটজনক হয়। দ্রুত তাঁকে স্থানান্তর করা হয় আইটিইউতে(ITU)। যদিও শনিবার সকালে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। করোনা ভাইরাস সংক্রমণের জেরে মঙ্গলবার বেলভিউ হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) মেয়ে পৌলমী জানিয়েছেন, তাঁর বাবার শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। যদিও অক্সিজেনের মাত্রা কিছুটা কম রয়েছে। বেলভিউ হাসপাতালে মোট ১২ জন চিকিৎসক অব্জারভেশনে রেখেছেন তাকে। যদিও সম্পূর্ণ বিপদমুক্ত নন তিনি। এদিন চেস্টের সিটি স্ক্যানের পাশাপাশি আরও বেশ কিছু পরীক্ষা করার কথা রয়েছে। উল্লেখ্য, বর্ষীয়ান এই অভিনেতা গত মঙ্গলবার করোনা সংক্রমিত হওয়ার পর তিন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড তৈরি হয়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন টলিউডের সকলেই।