লরির চাকায় পিষ্ট দিনমজুর
Connect with us

উত্তর দিনাজপুর

লরির চাকায় পিষ্ট দিনমজুর

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, করণদিঘি, ৩ মে : উত্তর দিনাজপুরের করণদিঘির টুঙ্গিদিঘিতে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক দিনমজুরের। পুলিশ জানিয়েছে মৃতের নাম দীনু সিংহ। তাঁর বাড়ি করণদিঘির পুঠিমারি গ্রামে।

প্রতিদিনের মতো এদিন সকালে বাড়ি থেকে টুঙ্গিদিঘিতে কাজে আসছিল সে। সেসময় একটি লরি তাঁকে ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় করণদিঘি থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ৩৪ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটক করা হয়েছে ঘাতক লরিটিকে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাতে।