প্রথমে আত্মহত্যার নাটক, পরে দাদার স্বীকারোক্তিতে ফাঁস খুনের রহস্য
Connect with us

খুন

প্রথমে আত্মহত্যার নাটক, পরে দাদার স্বীকারোক্তিতে ফাঁস খুনের রহস্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার বেলেঘাটার একটি বাড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়। প্রথমে আত্মহত্যা বলে দাবি করা হলেও, তদন্তের পর বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। রবিবার পুলিশ মৃতের দাদা অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবক রোহন মণ্ডল (২৭) বেলেঘাটার কালিমুদ্দিন সরকার লেনের বাসিন্দা ছিলেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে দাদা অভিজিৎ মণ্ডলই তাকে খুন করেছে বলে স্বীকার করেছে।

জানা গেছে, পৈতৃক বাড়ির তিনতলার ফ্ল্যাট নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। তদন্তে উঠে এসেছে, সেই ফ্ল্যাটের দখল পেতেই দাদা অভিজিৎ, কিচেন নাইফ দিয়ে কুপিয়ে খুন করে রোহনকে। ঘটনার পর, হত্যায় ব্যবহৃত ছুরি বাড়ি থেকে কিছু দূরে এক ম্যানহোলে ফেলে দেয় অভিযুক্ত।

আরও পড়ুনঃঈদের আগে শেষ মুহূর্তে জমে উঠেছে বিকিকিনি

Advertisement
ads

প্রথমে অভিজিৎ পুলিশের কাছে দাবি করেছিল, রোহন আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট সেই দাবিকে খারিজ করে দেয়। চিকিৎসকদের মতে, দেহে এমন কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এরপরই পুলিশ খুনের মামলা রুজু করে এবং রবিবার অভিযুক্তকে জেরা করলে সে হত্যার দায় স্বীকার করে।

সোমবার অভিজিৎকে আদালতে পেশ করা হবে। পুলিশ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Continue Reading
Advertisement