পাক তরুণীর সঙ্গে গোপন বিবাহ, জাতীয় নিরাপত্তার শঙ্কায় বরখাস্ত সিআরপিএফ জওয়ান
Connect with us

হামলা

পাক তরুণীর সঙ্গে গোপন বিবাহ, জাতীয় নিরাপত্তার শঙ্কায় বরখাস্ত সিআরপিএফ জওয়ান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও পাকিস্তানি নাগরিককে গোপনে দেশে রাখার অভিযোগে বরখাস্ত করা হল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর এক জওয়ানকে। কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত জওয়ান মুনির আহমেদ (Munir Ahmed) শৃঙ্খলাভঙ্গ করেছেন এবং তাঁর কার্যকলাপ দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে। পহেলগাঁও (Pahalgam) হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্র অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে বর্ডারে কর্মরত থাকাকালীন মুনিরের সঙ্গে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের (Punjab, Pakistan) বাসিন্দা মিনাল খান (Minal Khan)-এর পরিচয় ঘটে অনলাইনে। সম্পর্ক গড়ায় ভার্চুয়াল নিকাহ পর্যন্ত। ২০২৪ সালের মে মাসে তাঁদের অনলাইন বিয়ে হয়। এরপর চলতি বছরের মার্চ মাসে ভারতে আসেন মিনাল। তবে ২২ মার্চ তাঁর ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।

আরও পড়ুনঃ ৪৫ বছরের সংসার সত্ত্বেও ‘পাকিস্তানি নাগরিক’ তকমায় গ্রেফতার রাজ্যের গৃহবধূ

মিনালের আইনজীবীর দাবি, তিনি ভারতে দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যেই ঘটে যায় পহেলগাঁও জঙ্গি হামলা। হামলার জেরে কেন্দ্রীয় সরকার পাকিস্তানি নাগরিকদের ভারতে অবস্থান করা অনুচিত বলে নির্দেশ দেয়। সেই সময় অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে মিনালকে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। তবে শেষ মুহূর্তে আদালতের হস্তক্ষেপে তিনি ভারতে থাকার অনুমতি পান।

Advertisement
ads

তবে সিআরপিএফের দাবি, মিনালের সঙ্গে বিবাহের বিষয়টি জওয়ান মুনির আহমেদ গোপন রেখেছিলেন। শুধু তাই নয়, তাঁর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁকে দেশে থাকার বিষয়ে কোনও তথ্য দপ্তরকে জানাননি। এই ধরনের গোপনতা ও নিয়ম লঙ্ঘনকে ‘সন্দেহজনক’ ও ‘জাতীয় নিরাপত্তার পরিপন্থী’ বলে উল্লেখ করা হয়েছে। তাই তাঁকে বরখাস্ত করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Continue Reading
Advertisement