আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা! 'বুলডোজার রাজ' রুখতে প্রধান বিচারপতির কাছে কাতর আর্তি
Connect with us

রাজনীতি

আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা! ‘বুলডোজার রাজ’ রুখতে প্রধান বিচারপতির কাছে কাতর আর্তি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence) ও ‘বুলডোজার অ্যাকশন’ (Bulldozer Action)-এর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল (Chief Justice Sujoy Paul)-এর ডিভিশন বেঞ্চে আইনজীবীর পোশাকে হাজির হয়ে তিনি বলেন, “এটা বাংলা, উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নয়। বাংলার মানুষকে বাঁচান।”

ভোট-পরবর্তী অশান্তি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় (PIL) তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে সওয়াল করেন মমতা নিজেও। আদালতে তিনি দাবি করেন, সংখ্যালঘু, তপশিলি জাতি (SC/ST) এবং সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। তাঁর অভিযোগ, “পুলিশ FIR নিচ্ছে না, মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।”

এজলাসে মমতা জানান, “আমি ১৯৮৫ সাল থেকে আইনজীবী। সেই অধিকারেই সওয়াল করতে চাই।” তিনি আরও অভিযোগ করেন, মাছ-মাংসের দোকান ভাঙা হচ্ছে, বহু পরিবার ঘরছাড়া হয়ে পড়েছে এবং মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে।

Advertisement
ads

শুনানি চলাকালীন আদালত চত্বরে উত্তেজনাও ছড়ায়। এজলাস থেকে বেরোনোর সময় মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান ও ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে বলে অভিযোগ। পরে নিরাপত্তার মধ্যে তাঁকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

Continue Reading
Advertisement