শততম ম্যাচে নজির গড়লেন সিআর সেভেন
Connect with us

খেলার খবর

শততম ম্যাচে নজির গড়লেন সিআর সেভেন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৪ ডিসেম্বর : রিয়াল মাদ্রিদে খেলার সময় থেকেই বহু নজির করেছেন রোনাল্ডো। এরপর রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে জুভেন্টাসে যোগদান সিআর সেভেনের। ২০১৮ সালের জুভেন্টাসে খেলার শুরু থেকেই নজির গড়েছেন তিনি। এবারে জুভেন্টাসের জার্সিতে শততম ম্যাচে নতুন নজির গড়লেন রোনাল্ডো।

জুভেন্টাসের জার্সি গায়ে নিজের শততম ম্যাচে জেনোয়ার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। এবারে নিজের শততম ম্যাচে নতুন মাইলস্টোন গড়লেন রোনাল্ডো (cr7)। রুদ্ধশ্বাস ম্যাচে জিতল জুভেন্টাস পাশাপাশি ম্যাচে জোড়া গোল করলেন পর্তুগিজ তারকা রোনাল্ডো। রবিবার রোনাল্ডো জেনোয়ার বিরুদ্ধে প্রথম গোলটি করেন ৭৮ মিনিটে আর দ্বিতীয় গোলটি করেন ৮৯ মিনিটে। জুভেন্টাসের জার্সি নিজের শততম ম্যাচে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্টাসের জার্সি গায়ে ১০০ টি ম্যাচে ৭৯ টি গোল করেন সিআর সেভেন।মূলত দু’সপ্তাহে চারটি পেনাল্টি থেকে গোল করে নজির গড়লেন রোনাল্ডো। উল্লেখ্য ২০০০ সালের পর একমাত্র ফুটবলার হিসেবে ৪০০ তম ম্যাচ জয়ের কৃতিত্ব পেলেন রোনাল্ডো।