বিশ্বের খবর
আবারও রিয়াল মাদ্রিদে ফিরতে চাইছেন, জল্পনা রোনাল্ডোকে ঘিরে
নিউজ ডেস্ক, ১২ মার্চ : চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে জুভেন্তাস। লিগে হারের পর থেকেই যে বিতর্ক শুরু হয়েছে তা এখনো পিছু ছাড়ছে না জুভেন্তাসকে। উল্লেখ্য, সি আর সেভেন জুভেন্তাসে যোগ দেওয়ার পর থেকে চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা সাফল্য পায়নি জুভেন্তাস।
এমনকি রোনাল্ডোকেও নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সমর্থকেরাও। যদিও জানা গিয়েছে ইতালির ক্লাব জুভেন্তাস থেকে আবারো রিয়াল মাদ্রিদে ফিরতে চাইছেন রোনাল্ডো। জুভেন্তাসে তেমন সাফল্য পাননি সি আর সেভেন। আর জুভেন্তাসকে নিয়ে একদম খুশি নন রোনাল্ডো। তার খেলায় তেমন ছাপও পড়েনি জুভেন্তাসে। পাশাপাশি জুভেন্তাসও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে রাখতে চাইছে না রোনাল্ডোকে। সে ক্ষেত্রে রোনাল্ডো ফিরতে পারেন তার পুরনো দল রিয়াল মাদ্রিদে ইতিমধ্যেই তার এজেন্ট কোথাও সেরে ফেলেছেন রিয়ালের বোর্ডের সদস্যদের সঙ্গে। এরইমধ্যে রোনাল্ডোকে নিতে আবার আসরে নামতে পারে প্যারিস সাঁজা। তারাও সি আর সেভেন কে নিতে চাইছে। এখন দেখার সি আর সেভেন কী তার বর্তমান দল জুভেন্তাসেই থেকে যাবেন নাকি অন্য কোন দলের হয়ে খেলবেন আগামী মরশুম। যার দিকে নজর রয়েছে অসংখ্য সি আর সেভেন ভক্তদের।
