উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসি বনাম নেইমার দ্বৈরথ, ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ
Connect with us

খেলার খবর

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসি বনাম নেইমার দ্বৈরথ, ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৫ ডিসেম্বর : এবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি মেসি বনাম নেইমার। সোমবার প্রকাশিত হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের সূচি। ফুটবলপ্রেমী দর্শকদের নজর থাকবে বার্সেলোনা বনাম প্যারিস সা জা এর ম্যাচের দিকে। এদিকে বার্সেলোনা শিবিরের অন্যতম মুখ মেসি অপরদিকে প্যারিস সা জা নামছে নেইমার-এমবাপেকে সঙ্গে নিয়ে।

শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না ফুটবল বিশ্ব। আরো কতগুলি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এবারের এই লীগে। প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা বনাম প্যারিস সা জা। দ্বিতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ বনাম লাজিও। তৃতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে থাকছে নতুন চমক। এই ম্যাচে মুখোমুখি হচ্ছে চেলসি বনাম অ্যাটলেটিকো দি মাদ্রিদ। অপরদিকে চতুর্থ প্রি-কোয়ার্টার ফাইনালে লিগজিগের মুখোমুখি লিভারপুল। তবে ম্যাচ শুরুর আগে ক্লাব সূত্রে জানানো হয়েছে চোট রয়েছে নেইমারের। ক্লাব সূত্রে খবর, ম্যাচের আগে সম্ভবত মাঠে ফিরতে চলেছেন নেইমার। একদিকে নেইমার-এমবাপে আর অন্যদিকে মেসি যা নিয়ে উত্তাপ বাড়ছে বিশ্ব ফুটবলের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। মেসি বনাম নেইমার শেষ পর্যন্ত কে ছিনিয়ে নিবে বিশ্বজয়ের’ শিরোপা তা দেখার জন্য মুখিয়ে রয়েছে সমর্থকরা।

Continue Reading
Advertisement