করোনা আতঙ্কের মাঝে এসে হাজির নতুন আতঙ্ক
Connect with us

বিশ্বের খবর

করোনা আতঙ্কের মাঝে এসে হাজির নতুন আতঙ্ক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ মার্চ : করোনা আতঙ্কের মাঝে এসে হাজির নতুন আতঙ্ক। যার নাম আফ্রিকান সোয়াইন ফিভার। নতুন করে এটির সংক্রমণ ছড়াতে শুরু করেছে চীন, ভিয়েতনাম সহ অন্যান্য দেশে।

ইতিমধ্যেই সংক্রমণের কারণে এসমস্ত দেশগুলিতে আবারো আইসোলেশনের পথে হাঁটার চিন্তাভাবনা নিচ্ছে প্রশাসন। আফ্রিকান সোয়াইন ফিভার মূলত শূকরের শরীরে ছড়ায় এবং এক সময় এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বহু শূকরের। তবে এই রোগে মানুষের শরীরে তেমন প্রভাব বিস্তার করেছে এমন তথ্য এখনো পর্যন্ত নজরে আসেনি চিকিৎসকদের। যার প্রভাবে এশিয়া মহাদেশে বিভিন্ন প্রান্তে শূকরের মাংসের ঘাটতি দেখা দিয়েছিল। আর এই রোগ সম্প্রসারণ করতে শুরু করলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে বেজিং। আর সংক্রমণ ছড়াতে শুরু করলে যথেষ্ট বিপর্যস্ত হবে চীন। ঠিক সে কারণে যথেষ্ট সচেতন সেখানকার প্রশাসন। যদিও এই ভাইরাসের হদিস মিলেছে হেনান, সিচুয়ান, হংকং এমনকি ইউনান প্রদেশেও। পাশাপাশি ভিয়েতনামেও ছড়াতে শুরু করেছে আফ্রিকান সোয়াইন ফিভার। সেদেশের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অঞ্চলে ছড়াতে শুরু করেছে এই ভাইরাস। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। অপরদিকে মালয়েশিয়াতেও খুব দ্রুত ছড়াচ্ছে এই সংক্রমণ। সংক্রমনের বাড়বাড়ন্ত রুখতে শূকর বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের প্রশাসন।