Connect with us

রায়গঞ্জ

কোভিড সংক্রমনে উদ্বেগ রায়গঞ্জে। হুঁশ ফিরছে না শহরবাসীর একাংশের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, রায়গঞ্জ  : মঙ্গলবার অর্থাৎ ৬-ই অক্টোবর পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫৪৮। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন ” মঙ্গলবার পুর এলাকায় নতুন করে ১১ জনের সংক্রমণ ধরা পড়েছে। কোভিড পরিস্থিতি উদ্বেগজনক হলেও হুঁশ ফিরছে না একশ্রেণির মানুষের। একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের সংখ্যা।

০১ নম্বর ওয়ার্ডে -০১ জন , ০৫ ওয়ার্ডে -০৩জন , ১১ নম্বর ওয়ার্ডে -০১জন ,  ১৮ নম্বর ওয়ার্ডে -০১জন, ২১-নম্বর ওয়ার্ডে -০৩ জন, ২৭ নম্বর ওয়ার্ডে -০২জন।

উল্লেখ্য রাজ্য স্বাস্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী ৫-ই অক্টোবর পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮৪০। বুলেটিন অনুযায়ী নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৩৮। সোমবার পর্যন্ত -৩৯ জনের মৃত্যু হয়েছে জেলায়।

যারা কোভিড যোদ্ধা হিসেবে কাজ করছেন তাঁদের সম্মান করুন। কোভিড আক্রান্তদের প্রতি মানবিক দৃষ্টিকোন গড়ে তুলুন। সমস্ত সতর্কতা মেনে চলুন।

Advertisement
ads
Developer