অভিষেকের পর এবার ইডির স্ক্যানারে মদন মিত্র! নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী
Connect with us

রাজনীতি

অভিষেকের পর এবার ইডির স্ক্যানারে মদন মিত্র! নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য রাজনীতিতে ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Investigation Agency) বড়সড় তৎপরতা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam) কামারহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুর, কামারহাটি, দক্ষিণেশ্বর, জোকা ও সন্তোষপুর-সহ একাধিক ঠিকানায় একযোগে ম্যারাথন তল্লাশি (Search Operation) শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরনিয়োগ মামলায় ধৃত প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে একটি রহস্যময় ডায়েরি উদ্ধার হয়েছিল। সেখানে ‘MM’ নামের একটি সংক্ষিপ্ত রূপের উল্লেখ পাওয়া যায়। কেন্দ্রীয় গোয়েন্দাদের (Central Intelligence) অনুমান, এই ‘MM’-এর আসল অর্থ কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিযোগ উঠেছে, বিভিন্ন পুরসভায় অন্তত ১২৫টিরও বেশি বেআইনি ও ভুয়ো নিয়োগের (Fake Recruitment) সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তিনি। এই চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে নগদ টাকা (Cash) এবং সোনাদানা ঘুষ (Bribe) হিসেবে নেওয়া হয়েছে, যার সমান্তরাল তদন্ত করছে ইডি।

শনিবার কাকভোরেই কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা মদন মিত্রের বিভিন্ন ফ্ল্যাটে পৌঁছে যান। জোকা মেট্রো স্টেশন সংলগ্ন বিধায়কের একটি পুরনো ফ্ল্যাট তালাবন্ধ থাকায় আধিকারিকদের প্রায় দেড় ঘণ্টা বাইরে অপেক্ষা করতে হয়। অন্যদিকে, ভবানীপুরের ফ্ল্যাটে সশরীরে উপস্থিত ছিলেন বিধায়ক, সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, তল্লাশি চলাকালীন বিছানার তলা থেকে বেশ কিছু সন্দেহজনক নথি (Documents) এবং ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এছাড়া বেলেঘাটায় স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ এক ঠিকাদারের বাড়িতেও হানা দিয়েছে ইডি।

উল্লেখ্য, গত শুক্রবারই বিধায়কদের সই জালিয়াতি মামলায় মদন মিত্রকে নোটিস (Notice) দিয়ে গিয়েছিল সিআইডি (CID)। একই মামলায় কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। তার ঠিক পরদিনই ইডির এই আকস্মিক হানা ও ম্যারাথন তল্লাশি রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

Advertisement
ads