BGBS নিয়ে ৬৩৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! তদন্তের ঘোষণা শুভেন্দু অধিকারীর
Connect with us

ভাইরাল খবর

BGBS নিয়ে ৬৩৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! তদন্তের ঘোষণা শুভেন্দু অধিকারীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit – BGBS) ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তৃণমূল সরকারের (TMC Government) আমলে আয়োজিত এই শিল্প সম্মেলনে (business summit) বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তদন্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজিবিএস আয়োজনের জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে (event management company) মোট ৬৩৫ কোটি টাকা প্রদান করা হয়েছিল।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, তাঁর কাছে সংশ্লিষ্ট লেনদেনের (transaction) তথ্য রয়েছে এবং কোন কোন খাতে এই অর্থ ব্যয় হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করে তদন্ত (investigation) করা হবে। প্রয়োজন হলে মামলা (case) দায়ের করা হবে বলেও তিনি জানান। পাশাপাশি আর্থিক তছরূপ (financial irregularity) সংক্রান্ত তদন্তকারী সংস্থাকেও দায়িত্ব দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে শিল্প বিনিয়োগের (investment) অন্যতম বড় মঞ্চ হিসেবে তুলে ধরা হয়েছিল। তবে শুরু থেকেই এই সম্মেলনের কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি (BJP)।

Advertisement
ads

সরকার পরিবর্তনের পর বিজিবিএস-এর ব্যয়, আয় এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে পুনরায় বিতর্ক সামনে এসেছে। এখন সম্ভাব্য তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।