চাকরি দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে!
Connect with us

কলকাতা

চাকরি দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চাকরি দেওয়ার প্রলোভনে ধর্ষণ এবং প্রতারণার ঘটনায় এবার কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিল কোচবিহার জেলা পুলিশকে। দিনহাটা থানার অন্তর্গত এক মহিলাকে নিরাপত্তা দিতে হবে অবিলম্বে — এমনটাই জানালেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি নির্যাতিতার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে, তা আপাতত স্থগিত রাখার নির্দেশও দেন তিনি।

সূত্রের খবর, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় এক তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ আরও গুরুতর — ওই নেতা চাকরির সাক্ষাৎকারের নাম করে মহিলাকে একটি নির্জন বাড়িতে ডেকে ধর্ষণ করেন। শুধু শারীরিক নিগ্রহই নয়, সেই সময়ের ভিডিও ও ছবি দেখিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ।

আরও পড়ুনঃ ‘হোটেল চালালে সুরক্ষা নিশ্চিত করুন’ — মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে বন্ধ রেস্তরাঁ

নির্যাতিতার পরিবারের দাবি, ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই মহিলা। প্রথমে মুখ খুলতে না পারলেও পরে নিজের বাবার কাছে সব জানান তিনি। এরপরই দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশও তদন্ত শুরু করে এবং অভিযুক্ত নেতাকে গ্রেফতার করা হয়।

Advertisement
ads

আদালতে জমা পড়া অভিযোগপত্রে বলা হয়, ধর্ষণের পর মদ খাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল মহিলাকে। তিনি রাজি না হওয়ায় অভিযুক্ত রেগে গিয়ে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করেন।

এই পটভূমিতে বৃহস্পতিবার হাইকোর্টে ওঠে মামলা। বিচারপতি অমৃতা সিনহা জেলার পুলিশ সুপারকে স্পষ্ট নির্দেশ দেন — নির্যাতিতাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত মামলায় কোনও পুলিশি পদক্ষেপ চলবে না বলেও নির্দেশ জারি করা হয়েছে।

Continue Reading
Advertisement