গুটখা না পেয়ে চরম সিদ্ধান্ত! তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী মা
Connect with us

আত্মহত্যা

গুটখা না পেয়ে চরম সিদ্ধান্ত! তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী মা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের চিত্রকূট জেলায় এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। গুটখা (Tobacco) কিনে দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কির জেরে এক মহিলা নিজের জীবনই শেষ করলেন। শুধু তাই নয়, তাঁর তিন শিশুকেও বিষ খাইয়ে দেন বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় এক শিশু চিকিৎসাধীন।

মৃত মহিলার নাম জ্যোতি যাদব (Jyoti Yadav, বয়স ২৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে গুটখায় আসক্ত ছিলেন। শনিবার সকালে স্বামী বাব্বু যাদব (Babbu Yadav)-এর কাছে গুটখা কেনার টাকা চান জ্যোতি। স্বামী আপত্তি জানালে শুরু হয় ঝগড়া। পরিবার সূত্রের দাবি, ওইদিন সন্ধ্যায় জ্যোতি নিজে বিষ খেয়ে নেন এবং তাঁর তিন সন্তানকেও বিষ খাওয়ান।

বাব্বু কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখেন সন্তানরা অসুস্থ হয়ে ছটফট করছে। চার বছরের ছেলে জানায়, মা তাকে জোর করে তেতো কিছু খাইয়েছেন। ততক্ষণে এক বছরের মেয়ে বুলবুলের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় জ্যোতি ও বাকি সন্তানদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁদের সাতনা জেলা হাসপাতালে রেফার করেন। কিন্তু পথে জ্যোতি এবং তাঁর চার বছরের মেয়ে চন্দ্রমার মৃত্যু হয়। বর্তমানে পাঁচ বছরের ছেলে দীপচাঁদ (Deepchand) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

Advertisement
ads

পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য, গুটখা খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো। বাব্বু সন্তানদের কথা ভেবেই স্ত্রীর এই আসক্তি থেকে মুক্তি চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই গুটখাই মায়ের সঙ্গে তিন শিশুর প্রাণ কেড়ে নিল।

পুলিশ ও চিকিৎসকরা নিশ্চিত করেছেন, ঘটনাটি সম্পূর্ণ বিষক্রিয়ার ফল। মাঝগাঁও ব্লকের মেডিক্যাল অফিসার রূপেশ সোনি (Dr. Rupesh Soni) জানিয়েছেন, হাসপাতালে আনার সময় থেকেই লক্ষণ স্পষ্ট ছিল। তাঁদের সর্বোচ্চ চেষ্টা করা হলেও পরিস্থিতির ভয়াবহতা সামলানো সম্ভব হয়নি।

Continue Reading
Advertisement