নথি নেই, এসআইআর শুনানি ডাক পেয়েই যুবকের চরম সিদ্ধান্ত!
Connect with us

আত্মহত্যা

নথি নেই, এসআইআর শুনানি ডাক পেয়েই যুবকের চরম সিদ্ধান্ত!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: হুগলির সপ্তগ্রামে (Hooghly) চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ৩৬ বছর বয়সী স্বপন বাগদি (Swapan Bagdi) মঙ্গলবার রাতে নিজের বাড়িতে ঝুলন্ত দেহে উদ্ধার হয়েছেন। তিনি সম্প্রতি এসআইআর (SIR) শুনানিতে ডাক পেয়েছিলেন, কিন্তু হাতে প্রয়োজনীয় নথি ছিল না। এই পরিস্থিতি থেকে মানসিক অবসাদে ভুগে চরম সিদ্ধান্ত নেন তিনি।

পরিবারের অভিযোগ, শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই স্বপন আতঙ্কে ছিলেন। স্ত্রী প্রতিমা বাগদি জানিয়েছেন, “বিএলও ফোন করে এসআইআরে ডাক দিয়েছিলেন। শুধু ভোটার কার্ড ছিল, অন্যান্য কাগজ ছিল না। তাই স্বামী আতঙ্কে ভুগছিল।” ঘটনা শুনে তিসবিঘা এলাকায় স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব পরিবারের পাশে দাঁড়ান। প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার বলেন, “দীর্ঘদিন ধরে রেললাইনের পাশে পরিবার বসবাস করে। নথি না থাকার কারণে স্বপন বিপাকে ছিলেন।”

এই ঘটনায় স্থানীয় তৃণমূল দাবি করেছে, দায় নির্বাচন কমিশনের (Election Commission) উপর। বারবার অভিযোগ করা হচ্ছে, দ্রুত এসআইআর না করার জন্য মানুষকে বিপদের মুখে ফেলা হচ্ছে।

Advertisement
ads

স্বপন বাগদি সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৭৮ নম্বর বুথের ভোটার ছিলেন। তার মৃত্যু এসআইআর শুনানি নিয়ে মানসিক চাপ ও নথি অনুপস্থিতির কারণে হয়েছে।

Continue Reading
Advertisement