আত্মহত্যা
কোন পেশায় আত্মহত্যার ঝুঁকি সবচেয়ে বেশি? জানালেন গবেষক
ডিজিটাল ডেস্কঃ জীবনে টিকে থাকতে অর্থ (Money) দরকার, আর অর্থ আসে পেশা (Profession) বা জীবিকা থেকে। কিন্তু যদি সেই পেশাই মানুষকে ঠেলে দেয় আত্মহত্যার (Suicide) পথে? এমনটাই জানাচ্ছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard University) মনোবিজ্ঞানের (Psychology) অধ্যাপক ও গবেষক ডঃ ম্যাথিউ নক (Dr. Matthew Nock)।
তাঁর বক্তব্য অনুযায়ী, আমেরিকার প্রায় ১৫ শতাংশ মানুষ কোনও না কোনও সময়ে আত্মহত্যার কথা ভাবেন। তাঁদের মধ্যে এক-তৃতীয়াংশ কখনও আত্মহত্যার চেষ্টা করেছেন। এবং যাঁরা সেই চেষ্টা থেকে বেঁচে গিয়েছেন, তাঁদের প্রতি ৫ জনের মধ্যে ১ জন আবারও আত্মহত্যার চেষ্টা করেন।
গবেষণায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—কোন পেশার মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যার ঝুঁকিতে থাকেন? ডঃ নক জানাচ্ছেন, পুলিশ আধিকারিক (Police Officers), চিকিৎসক (Doctors), সেনা ও জওয়ান (Army Personnel) – এই পেশার মানুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে।
বিশেষ করে যে পেশায় আগ্নেয়াস্ত্র (Firearms) সহজলভ্য, সেই পেশার কর্মীদের ঝুঁকি অনেকটাই বেশি। তিনি আরও বলেন, “মহিলা পুলিশদের (Female Officers) জন্য সমস্যা আরও বেশি। কর্মস্থলে তারা প্রায়শই দ্বিগুণ মানসিক চাপে (Workplace Stress) থাকেন।”
ম্যাথিউ আরও বলেন, আধুনিক প্রযুক্তির (Technology) কারণে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) এসেছে, তেমনি তার নেতিবাচক প্রভাবও পড়েছে কর্মক্ষেত্রে। অনেকে চাকরি হারাচ্ছেন বা ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, যা মানসিক স্বাস্থ্যকে আরও দুর্বল করে তুলছে।
তাঁর মতে, আত্মহত্যার মূল কারণগুলির মধ্যে মানসিক চাপ (Mental Pressure), সামাজিক
বিচ্ছিন্নতা (Isolation), এবং পেশাগত অনিশ্চয়তা (Job Insecurity) উল্লেখযোগ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যাঁরা আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যান, তাঁদের মধ্যে প্রতি চারজনের তিনজন পরে অনুশোচনা (Regret) করেন।
এই গবেষণা আমাদের মনে করিয়ে দেয়, শুধু পেশা নয়, মানসিক স্বাস্থ্য সচেতনতা (Mental Health Awareness) ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলাও জরুরি।


