ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত ইমরান খান
Connect with us

বিশ্বের খবর

ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত ইমরান খান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ মার্চ : টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই মুহূর্তে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা পাক প্রধানমন্ত্রী। শনিবার টুইট করে একথা জানান পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়জল সুলতান।

উল্লেখ্য, গত ১৮ই মার্চ চিনে তৈরি ভ্যাকসিন নিয়েছিলেন ইমরান খান। কিন্তু টিকার প্রথম ডোজ নেওয়ার মাত্র ২ দিনের মধ্যেই কোভিড আক্রান্ত হওয়ায় ইতিমধ্যে চিনের কোভিড ভ্যাকসিন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।প্রসঙ্গত, গতবছর এপ্রিল মাসে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। যদিও পরে তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। প্রসঙ্গত, এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্ত নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর মিলছে।সুত্রের খবর, গত ১ ফেব্রুয়ারি মাসে চিনের পক্ষ থেকে পাকিস্তানে সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিনের ৫,০০,০০০ ডোজ পাঠানো হয়েছিল।

Continue Reading
Advertisement