আক্রান্ত সাংসদ খগেন মুর্মুকে দেখতে উত্তরবঙ্গের হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

আক্রান্ত সাংসদ খগেন মুর্মুকে দেখতে উত্তরবঙ্গের হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গের (North Bengal) ভয়াবহ বন্যা পরিস্থিতি (Flood Situation) খতিয়ে দেখতে গিয়ে সোমবার নাগরাকাটায় (Nagrakata) হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু (BJP MP Khagen Murmu) ও বিধায়ক শঙ্কর ঘোষ (MLA Shankar Ghosh)। শুধু তাঁদেরই নয়, আক্রান্ত হন তাঁদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরাও।

এই ঘটনার পর থেকেই দুই জনপ্রতিনিধি উত্তরবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital in North Bengal) ভর্তি আছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার হঠাৎই হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

হাসপাতালে গিয়ে তিনি খগেন মুর্মু-র শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসক (Doctors)-দের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী জানতে চান, আহত সাংসদ এবং বিধায়কের বর্তমান অবস্থা কেমন এবং তাঁদের চিকিৎসায় আর কিছু প্রয়োজন আছে কিনা।

যদিও রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, তবে এই ঘটনাকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের একাংশ বলছে, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ রাজনৈতিক সৌজন্যের নিদর্শন।

Advertisement
ads

উল্লেখ্য, সোমবার নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় স্থানীয়দের একাংশের (Local Residents) সঙ্গে বচসার জেরে এই হামলার ঘটনা ঘটে। পরে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। বর্তমানে দুই নেতা চিকিৎসাধীন (Under Treatment), তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। তবে মুখ্যমন্ত্রীর এভাবে খোঁজ নেওয়া রাজ্যের রাজনৈতিক আবহে এক ভিন্ন বার্তা বহন করছে বলেই মনে করছেন অনেকে।

Advertisement
ads
Continue Reading
Advertisement