খগেনকে দেখতে গিয়ে অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বাতিল পরবর্তী পরিদর্শন
Connect with us

রাজ্যের খবর

খগেনকে দেখতে গিয়ে অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বাতিল পরবর্তী পরিদর্শন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C.V. Ananda Bose)। মঙ্গলবার তিনি বিজেপি সাংসদ খগেন মুর্মু (BJP MP Khagen Murmu)-কে দেখতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital in Siliguri) যান। সেখানে সাংসদের সঙ্গে সাক্ষাৎ করার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থতা অনুভব করেন বলে সূত্রের খবর।

এদিন রাজ্যপালের ময়নাগুড়ি সফরের কথা ছিল। বন্যা-বিপর্যস্ত (Flood-affected) এলাকা ঘুরে দেখা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলার কর্মসূচি ছিল তাঁর। তবে শারীরিক অসুস্থতার (Health Complication) কারণে সেই সফর বাতিল করা হয়েছে।

ঠিক কী ধরনের সমস্যা হয়েছে রাজ্যপালের, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর অনুযায়ী, তিনি কিছুটা দুর্বলতা অনুভব করছেন
উল্লেখযোগ্য যে, চলতি বছরের এপ্রিল মাসেই হার্টে ব্লকেজ (Heart Blockage) ধরা পড়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় ২৩ দিন চিকিৎসাধীন (Hospitalized) থাকার পর মে মাসে ছাড়া পান তিনি।

প্রথমে কমান্ড হাসপাতালে (Command Hospital) ভর্তি করা হলেও পরে তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital near Bypass) স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পর রাজভবনে ফেরেন রাজ্যপাল।

Advertisement
ads

এদিকে সাংসদ খগেন মুর্মুবিধায়ক শঙ্কর ঘোষ (MLA Shankar Ghosh) এখনও শিলিগুড়ির ওই হাসপাতালেই ভর্তি।
সূত্র জানাচ্ছে, খগেন মুর্মুর চোখের নিচের হাড় ভেঙে (Fracture Below Eye) গিয়েছে। তাঁকে দিল্লিতে চিকিৎসার জন্য স্থানান্তর করা হতে পারে।

লোকসভার স্পিকার ওম বিড়লা (Lok Sabha Speaker Om Birla) ইতিমধ্যেই এই হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছেন।
বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করেছে।

আজ, মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক সফরে যাচ্ছেন। পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari)।

Advertisement
ads

তিনি প্রশ্ন তুলেছেন, খগেন-শঙ্করের উপর হামলার ঘটনায় এখনও কেন কাউকে গ্রেফতার করা হয়নি। প্রয়োজনে আইনি পদক্ষেপ (Legal Action) নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত ৮ জনের নামে লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করা হয়েছে, কিন্তু এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং গ্রেফতার প্রক্রিয়া সময়সাপেক্ষ

Continue Reading
Advertisement