Connect with us

খুন

মহারাষ্ট্রে নৃশংস খুন, ডোবায় মিলল বাংলার পরিযায়ী শ্রমিকের ছিন্নভিন্ন দেহ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ভয়াবহ পরিণতির শিকার হলেন উত্তর ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিক। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর মহারাষ্ট্রের ওয়াসিগাঁও এলাকার একটি জলাশয় থেকে তাঁর ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম আবু বক্কর মণ্ডল (৩৩), বাড়ি বাদুড়িয়ার রুদ্রপুরে।

সূত্রের খবর, তিনি মহারাষ্ট্রের ভাসি থানার অন্তর্গত ওয়াসিগাঁও এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন এবং সেখানেই স্ত্রী-সহ বসবাস করতেন। গত ২০ জুলাই থেকে আবু বক্করের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। একাধিকবার ফোন করেও পরিবার তাঁকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে সরাসরি যোগাযোগ করে ভাসি থানার সঙ্গে।

পরবর্তীতে তদন্তে নেমে স্থানীয় এক ডোবার মধ্যে থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় আবু বক্করের ছিন্নভিন্ন দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে নৃশংসভাবে খুন করার পর দেহ টুকরো টুকরো করে পুকুরে ফেলে দেওয়া হয়, যাতে পরিচয় গোপন রাখা যায়।

আরও পড়ুনঃ মুইজ্জুর আমন্ত্রণে মালদ্বীপে মোদি! বন্ধুত্বের বার্তা চিনকে চাপে ফেলল

Advertisement
ads

এমন নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে কী? পুলিশ জানতে পেরেছে, ওই শ্রমিকের সঙ্গে এক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার জল্পনা রয়েছে। তবে এটি একমাত্র কারণ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। কর্মস্থলের সহকর্মীদের জেরা করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা মৃতদেহ বাদুড়িয়ার রুদ্রপুরে পৌঁছলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে পরিবার। তাদের অভিযোগ, বাংলার শ্রমিকরা ভিনরাজ্যে সুরক্ষাহীন অবস্থায় কাজ করছেন। ঘটনার দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে সরকারি হস্তক্ষেপ চাওয়ার কথাও জানিয়েছে পরিবার।

Continue Reading
Advertisement