ভাইরাল খবর
ফাঁস ‘ঘনিষ্ঠ মুহূর্তে’র ছবি-ভিডিও! দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির অন্দরে বিতর্কের ঝড়
ডিজিটাল ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও। দাবি, তাতে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদিও তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, এই ফুটেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা এবং সম্পূর্ণ ভুয়ো (fake)। এই বিতর্ক এমন সময় উঠেছে, যখন দিলীপবাবু খোলাখুলি চ্যালেঞ্জ করছেন বঙ্গ বিজেপির শীর্ষ গোষ্ঠীকে।
ভিডিওতে যাঁকে দেখা গিয়েছে, তিনি আদৌ দিলীপ ঘোষ কিনা তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে অনেকের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে তাঁর মতোই দেখতে এক ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে, যাতে সন্দেহটা আরও জোরালো হয়। কিন্তু কেন এখন এই ফাঁসকাণ্ড? বিজেপির একাংশের মতে, চলতি বছরে দিলীপ ঘোষ দলের অভ্যন্তরীণ দুর্বলতা, সাংগঠনিক ব্যর্থতা নিয়ে লাগাতার প্রশ্ন তুলছিলেন। বিশেষ করে লোকসভায় বিজেপির আসন সংখ্যা কমে যাওয়া নিয়ে তিনি কার্যত মুখ খুলেছিলেন দলের বিরুদ্ধেই।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে নৃশংস খুন, ডোবায় মিলল বাংলার পরিযায়ী শ্রমিকের ছিন্নভিন্ন দেহ
এমন অবস্থায়, অন্দরের এক প্রভাবশালী গোষ্ঠী যে তাঁকে ঠেকাতে মরিয়া, তা নিয়ে দলেই ফিসফাস রয়েছে। সাংসদ পদ হারানো থেকে শুরু করে বিয়ের সময় কটাক্ষ, একের পর এক দলীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া— সবই ছিল একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার অংশ বলে মনে করছেন অনেকে। তাই এই ‘intimate footage’-এর ফাঁস হওয়ার পিছনেও একই গোষ্ঠীর চক্রান্ত দেখতে পাচ্ছেন দিলীপ-ঘনিষ্ঠরা।
তাঁদের মতে, মুখে না বললেও দিলীপ ঘোষের রাজনৈতিক ও জনভিত্তি আজও বিজেপির অন্দরে বেশ কিছু গোষ্ঠীর চোখের কাঁটা। তাই তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই ধরনের অপচেষ্টা। এখন দেখার, এই ঘটনায় দিলীপ ঘোষ নিজে প্রকাশ্যে কী প্রতিক্রিয়া দেন এবং বিজেপির অন্দরে এই বিতর্ক কতদূর গড়ায়।