ব্ল্যাক ফাঙ্গাসের থাবা শিলিগুড়িতে! উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা
Connect with us

রাজ্যের খবর

ব্ল্যাক ফাঙ্গাসের থাবা শিলিগুড়িতে! উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৩ মে : দেশজুড়ে দৈনিক নিজের থাবা বিস্তার লাভ করছে করোনা ভাইরাস। এরই মাঝে দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। সম্প্রতি কলকাতা ও বাকুড়াতে ব্ল্যাক ফাঙ্গাসের হদিস মিলেছিল। আর এবারে কালো ছত্রাকের খোঁজ মিলল উত্তরবঙ্গের শিলিগুড়িতে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ইএনটি ইনডোর বিভাগে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছে এক মহিলা।

জানা গিয়েছে, শিলিগুড়ির প্রধান নগর এলাকার বাড়ি মাঝ-বয়সী ওই মহিলার। ডায়াবেটিসে সমস্যা তো ছিলই, দিন কয়েক করোনা সংক্রমণের কবলে পড়েন তিনি। চিকিত্‍সায় সেরেও উঠেছিলেন। কিন্তু ফের মুখে কালো ছোপ, নাক-চোখ ফুলে যাওয়ার মতো নানা উপসর্গ দেখা দেয়। এরপর ওই মহিলাকে আনা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, আপাতত ENT বিভাগের রোগীর চিকিত্‍সা চলছে। তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলেই মনে করছেন চিকিত্‍সকরা। তবে রিপোর্ট আসেনি এখনও। ওই মহিলাকে পর্যবেক্ষণে রেখেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের চিকিত্‍সকদের নিয়ে তৈরি টিম।ওই মহিলার চোখ, গাল, পিঠ, হাত পা ফুলে রয়েছে এবং কালো হয়ে আছে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে যেসমস্ত উপসর্গ থাকার কথা সেসমস্ত উপসর্গ ওই মহিলার শরীরে রয়েছে। মহিলাকে ইএনটি ইন্ডোরে ভর্তি রেখে চিকিৎসা চলছে। মহিলার লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য ভাইরাস রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবোরেটারিতে পাঠানো হয়েছে। যদিও রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এটি ব্ল্যাক ফাঙ্গাস কেস কি না, তা নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে পারছেন না চিকিৎসকরা।ইতিমধ্যেই কালো ছত্রাকের হানায় কলকাতায় মৃত্যু হয়েছে এক মহিলার। বাঁকুড়ায় ৩ জন আক্রান্ত হয়ে ভরতি হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। এবার কলকাতা ও শিলিগুড়িতেও আরও সংক্রমণের খবরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।