বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন! স্ত্রী দোষী, প্রেমিক মুক্ত
Connect with us

খুন

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন! স্ত্রী দোষী, প্রেমিক মুক্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ স্বামীকে শ্বাসরোধ করে খুনের দায়ে দোষী সাব্যস্ত হলেন স্ত্রী মঞ্জু মণ্ডল। শিলিগুড়ি অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মৈনাক দাশগুপ্ত মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করেন। সাজা হিসেবে মঞ্জুকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আশ্চর্যজনকভাবে খালাস পান তাঁর প্রেমিক মহম্মদ নফরুল।

ঘটনাটি ২০২৩ সালের ১৮ আগস্টের। শিলিগুড়ির বিধাননগর এলাকার বাসিন্দা সুবোধ মণ্ডলের রহস্যমৃত্যু ঘিরে শুরু হয় গোটা ঘটনা। ওইদিন সুবোধের নিথর দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। প্রথমে পুলিশ ও তার স্ত্রী দাবি করেন, এটি আত্মহত্যা। ১৯ আগস্ট ফাঁসিদেওয়া থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। পরিবারের তরফে শুরু থেকেই অভিযোগ তোলা হয়, সুবোধ মণ্ডলের স্ত্রী মঞ্জুর সঙ্গে মহম্মদ নফরুল নামে এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সুবোধ তা জেনে ফেলায় তাকে পরিকল্পনামাফিক শ্বাসরোধ করে খুন করা হয়।

আরও পড়ুনঃ ওয়াকফ বিল নিয়ে মুখ খুললেন মমতা, ‘আপনাদের সম্পত্তি সুরক্ষিত’ : মমতা

পরিস্থিতির মোড় ঘুরে যায় ময়নাতদন্তের রিপোর্ট আসার পর। রিপোর্টে উল্লেখ ছিল, মৃত্যুর কারণ শ্বাসরোধ। এরপরই তদন্তে নেমে পুলিশ মঞ্জু ও নফরুলকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ১৫ অক্টোবর চার্জশিট পেশ করা হয় আদালতে। মোট ১৫ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে বিচারক মঞ্জু মণ্ডলকে দোষী সাব্যস্ত করেন। সোমবার তার বিরুদ্ধে রায় ঘোষিত হয় এবং মঙ্গলবার শাস্তি ঘোষণা করা হয়। তবে মামলায় যথেষ্ট প্রমাণ না মেলায় বেকসুর খালাস পান নফরুল।

Advertisement
ads

সরকারি আইনজীবী গৌতম সাহা বলেন, “মঞ্জু মণ্ডলকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তার প্রেমিক এর বিরুদ্ধে কোনও প্রত্যক্ষ প্রমাণ না থাকায় তিনি ছাড়া পেয়েছেন।” এই রায় ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন, যাতে নফরুলকেও শাস্তির আওতায় আনা যায়।