পরীক্ষা না দিয়েই প্রমোশন, বড় সিদ্ধান্ত নবান্নের! চাকরি বাতিল না হলেও থমকে যাবে বার্ষিক ইনক্রিমেন্ট
Connect with us

রাজ্যের খবর

পরীক্ষা না দিয়েই প্রমোশন, বড় সিদ্ধান্ত নবান্নের! চাকরি বাতিল না হলেও থমকে যাবে বার্ষিক ইনক্রিমেন্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ-ডি (Group-D) এবং গ্রুপ-সি (Group-C) কর্মীদের ক্লারিক্যাল (Clerical) ক্যাডারে পদোন্নতি (Promotion) সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। যাঁরা ২০১৯ সালের পর নির্ধারিত কম্পিউটার অপারেশন (Computer Operation)টাইপিং (Typing) পরীক্ষা ছাড়াই বা ভুল নিয়মে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) কিংবা আপার ডিভিশন ক্লার্ক (UDC) পদে উন্নীত হয়েছেন, তাঁদের চাকরি বা পদোন্নতি আপাতত বাতিল করা হবে না। তবে ভবিষ্যতে বেতনবৃদ্ধি (Increment) পেতে হলে বাধ্যতামূলকভাবে পরীক্ষা পাশ করতে হবে।

বৃহস্পতিবার অর্থ দফতরের অডিট ব্রাঞ্চ (Audit Branch) থেকে জারি হওয়া এক মেমোরান্ডাম (Memorandum)-এ এই নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্যসচিব পি. কে. মিশ্র স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, ২০১৯ সালের West Bengal Services (Recruitment to Clerical Cadre) Rules কার্যকর হওয়ার পর ৫০ বছরের বেশি বয়সী কর্মীদের পরীক্ষায় ছাড়ের পুরনো নিয়ম আর বহাল নেই। তবুও বিভিন্ন দফতরে ভুলবশত অনেক কর্মীকে পরীক্ষা ছাড়াই পদোন্নতি দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের আর আগের পদে ফিরিয়ে দেওয়া (Reversion) হবে না এবং বর্তমান বেতনও কমানো হবে না। তবে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট (NSATI)-এর অধীনে নির্ধারিত পরীক্ষা পাশ না করা পর্যন্ত তাঁদের বার্ষিক ইনক্রিমেন্ট (Increment) বন্ধ থাকবে। পরীক্ষায় সফল হওয়ার পর থেকেই নতুন বেতনবৃদ্ধি কার্যকর হবে এবং সেই তারিখ থেকেই প্রশাসনিক সিনিয়রিটি (Seniority) গণনা করা হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, নিয়মিত যোগ্য কর্মীদের পদোন্নতিতে যাতে প্রভাব না পড়ে, তাই সংশ্লিষ্ট পদগুলো আপাতত এক্স-ক্যাডার পোস্ট (Ex-Cadre Post) হিসেবে বিবেচিত হবে। যাঁরা ইতিমধ্যেই এই ধরনের পদোন্নতি নিয়ে অবসর নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে পুরনো ফাইল পুনরায় খোলা হবে না। অবসরের একেবারে কাছাকাছি থাকা কর্মীদের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা থেকে ছাড়ের প্রস্তাব অর্থ দফতরে পাঠানো যেতে পারে।

Advertisement
ads ads

অন্যদিকে, কোনও কর্মী পরীক্ষা পাশের আগেই অবসর নিলে, মৃত্যুবরণ করলে বা চাকরি ছাড়লে তাঁর পরিবারের প্রাপ্য গ্র্যাচুইটি (Gratuity) ও অন্যান্য অবসরকালীন সুবিধার স্বার্থে প্রয়োজনীয় আর্থিক হিসাব নোশনালি (Notionally) পুনর্নির্ধারণ করা হতে পারে।

নবান্ন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ জারির পর ভবিষ্যতে যদি কোনও দফতর নিয়ম ভেঙে পরীক্ষা ছাড়াই পদোন্নতি দেয়, তাহলে সেই পদোন্নতি সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে এবং তা বাতিল করা হবে।

Continue Reading
Advertisement ads