উত্তরপ্রদেশে সংখ্যালঘু যুবককে পুড়িয়ে হত্যার চেষ্টা, পুলিশ উদ্ধার
Connect with us

অফবিট

উত্তরপ্রদেশে সংখ্যালঘু যুবককে পুড়িয়ে হত্যার চেষ্টা, পুলিশ উদ্ধার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের বুধাউনের ইসলামপুরে (Islampur) ফের এক সংখ্যালঘু (Minority) যুবকের ওপর প্রাণঘাতী (Attempted murder) হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নমাজ (Namaz) শেষ করে বাড়ি ফেরার পথে কয়েকজন স্থানীয় বাসিন্দা যুবকটিকে ঘিরে ধরে হামলা চালায়।

হামলাকারীরা যুবককে খুঁটিতে (Pole) বেঁধে মারধর (Assault) করার পর প্রমাণ লোপাটের জন্য তাঁর গায়ে পেট্রোল (Petrol) ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ (Police) এবং আহতকে উদ্ধার করে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের সঙ্গে গত বৃহস্পতিবার যুবকের এক পূর্ববতী (Previous) ঝামেলা হয়েছিল। সেই সময় তারা হুমকি দিয়েছিল যে যুবক যেন ওই এলাকা দিয়ে আর না যায়, না হলে তাঁকে পুড়িয়ে মারা হবে। কিন্তু শুক্রবার তিনি সেই হুমকি উপেক্ষা করে নমাজ শেষে বাড়ি ফিরছিলেন। তখনই হামলাকারীরা তাঁকে ঘিরে ধরে মারধর করে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, যুবকের হাতে ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল (Stable) বলে জানানো হয়েছে। পুলিশ এখনও হামলাকারীদের (Assailants) খুঁজে বের করতে পারেনি এবং অভিযুক্তদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান (Search operation) চালানো হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement