জামিনের আবেদন খারিজ,তিনদিনের পুলিশী হেফাজত রায়গঞ্জ পুরসভার বহিস্কৃত তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারীর।
Connect with us

রায়গঞ্জ

জামিনের আবেদন খারিজ,তিনদিনের পুলিশী হেফাজত রায়গঞ্জ পুরসভার বহিস্কৃত তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারীর।

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা ,রায়গঞ্জ , ১০ মে :  রায়গঞ্জ পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বহিস্কৃত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা বিজেপি নেতা অসীম অধিকারীকে তিনদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত।

উল্লেখ্য গত ৭-ই মে নিজের ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী অভিজিত সরকারকে মারধোর ও প্রানে মেরে ফেলার চেষ্টার অভিযোগ ওঠে অসীমের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। রাতেই গ্রেপ্তার করা হয় তাকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারনে ঐ দিনই হাসপাতালের পুলিশী লক আপে তার চিকিৎসা শুরু হয়। হাসপাতালে থাকা অবস্থাতেই আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। সোমবার অসীমবাবুকে আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে অসীম বাবুর বিরুদ্ধে ৩২৫ ও ৩০৭ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Continue Reading
Advertisement