উত্তর দিনাজপুর
তৃণমূলের সভাপতি পদে ভুয়ো নিয়োগপত্র কান্ডে গ্রেফতার আরও একজন
ডিজিটাল ডেস্ক : তৃণমূলের প্যাড ও রাজ্য সভাপতির স্বাক্ষর জাল করে সভাপতি পদে ভুয়ো নিয়োগপত্র কান্ডে গ্রেফতার আরও একজন। ধৃতের নাম মলয় দেব অধিকারী (৫০)। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার আসারি এলাকায়। শনিবার রাতে আাসারি এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ, রায়গঞ্জ জেলা পুলিশ এবং গোয়েন্দা বিভাগ।
তার কাছ থেকে মোবাইল, বেশকিছু সিম কার্ড এবং এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এই ব্যক্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারী চাকরি প্রতারণার সাথে যুক্ত বলে পুলিশের অনুমান। ধৃতকে রবিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
আরোও পড়ুন – ট্রেনে ওঠার হুড়োহুড়িতে প্ল্যাটফর্মে হুড়োহুড়ি! কিভাবে ঘটলো দুর্ঘটনা?
প্রসঙ্গতঃ গত কিছুদিন আগে তৃণমূলের প্যাড ও রাজ্য সভাপতি স্বাক্ষর জাল করে দুটি ব্লকের সভাপতি পরিবর্তনের ভুয়ো নিয়োগপত্র ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক ২ ও হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরিবর্তন করা হয়েছে বলে সেই নিয়োগপত্রে উল্লেখ ছিল। ঘটনার কথা জানার পর হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। জেলা তৃণমূলের পক্ষ থেকেও পৃথকভাবে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে এর আগে সইফুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। আর এবারে গ্রেফতার হলেন মলয় দেব।
আরোও পড়ুন – Love Jihad : লাভ জিহাদ রুখতে কড়া আইন আনছে সরকার
