দুর্ঘটনার কবলে বায়ুসেনার যুদ্ধবিমান। নিহত পাইলট
Connect with us

দেশ

দুর্ঘটনার কবলে বায়ুসেনার যুদ্ধবিমান। নিহত পাইলট

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ মার্চ : দুর্ঘটনার কবলে বায়ুসেনার (IAF) মিগ-২১ বাইসন (MiG-21 Bison) যুদ্ধবিমান। বুধবার সকালে মধ্য ভারতের একটি এয়ারবেস থেকে কমব্যাট ট্রেনিংমিশনের জন্য ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। নিহত পাইলট ট্রেনিং মিশনে ছিলেন৷

দুর্ঘটনায় মৃত পাইলট তথা গ্রুপ ক্যাপ্টেনের নাম এ গুপ্ত।চলতি বছরের ৫ই জানুয়ারিও একট মিগ ২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়ে। রাজস্থানের সুরাতগড় বিমানবন্দরে ল্যান্ড করার সময় সেটি ভেঙে পড়ে। যদিও কপাল জোরে প্রাণে বেঁচে যান পাইলট।বুধবার ভারতীয় বায়ুসেনার তরফে টুইটারে জানানো হয়, যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য সকালে মধ্য ভারতের একটি বায়ুঘাঁটি থেকে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড়ছিল। উড়ানের সময় সেটি দুর্ঘটনার মুখে পড়ে।
বায়ুসেনার তরফে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বায়ুসেনা তরফে টুইটারে বলা হয়েছে, “এই দুর্ভাগ্যজনক ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তকে হারিয়েছে ভারতীয় বায়ুসেনা। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং তাঁর পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িযে আছে ভারতীয় বায়ুসেনা। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।”উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ভারতীয় বায়ুসেনার মোট ২৭টি এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে রয়েছে ১৫টি ফাইটার জেট।
ইতিমধ্যে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।