দিলীপ, সুকান্তর পর ‘শমীক যুগ’? বঙ্গ বিজেপির সভাপতির দৌড়ে কার্যত একাই শমীক ভট্টাচার্য
Connect with us

রাজনীতি

দিলীপ, সুকান্তর পর ‘শমীক যুগ’? বঙ্গ বিজেপির সভাপতির দৌড়ে কার্যত একাই শমীক ভট্টাচার্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির (BJP Bengal) নেতৃত্বে বড় রদবদলের সম্ভাবনা। রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সূত্রের খবর, এখনো পর্যন্ত আর কেউ এই পদের জন্য মনোনয়ন জমা দেননি। ফলে কার্যত নিশ্চিত, সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)-এর উত্তরসূরি হিসাবে দায়িত্ব নিতে চলেছেন শমীকই। কেন্দ্রীয় নেতৃত্বও একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছে বলেই বিজেপি অন্দরের দাবি।

মঙ্গলবারই দেশের আরও আটটি রাজ্যে সভাপতি নির্বাচন হয়েছে। সেখানেও একক মনোনয়নই চূড়ান্ত করেছে নেতৃত্ব। যেমন মধ্যপ্রদেশে হেমন্ত খান্ডেলওয়াল (Hemant Khandelwal) একাই মনোনয়ন জমা দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনিই হন রাজ্য সভাপতি। একই ছকে বাংলাতেও শমীকের নাম চূড়ান্ত হচ্ছে বলেই মনে করা হচ্ছে। বিজেপির অন্দরমহল বলছে, দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও সুকান্ত মজুমদারের পর এবার ‘শমীক যুগ’-এর সূচনা হতে চলেছে রাজ্য বিজেপিতে।

আরও পড়ুনঃ ‘খুনের পারমিশন’ মন্তব্যে বিতর্ক, ট্রাইব্যুনালের রায়ে ছ’মাসের জেল হাসিনার

আজ মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, “আমি সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিলাম। সব সময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে, আমি সেই ছায়ার নীচেই থাকি।” তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা জল্পনা।

Advertisement
ads

বুধবার দুপুর দু’টো থেকে মনোনয়ন জমার প্রক্রিয়া শুরু হয়েছে। স্ক্রুটিনি বিকেল ৪টা থেকে ৫টা, মনোনয়ন প্রত্যাহারের সময় ৫টা থেকে ৬টা। সন্ধে ৬টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে বিজেপি সূত্রে খবর, অন্য কোনও মনোনয়ন জমা না পড়ায়, আজ সন্ধের মধ্যেই বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে চলেছে – এবং সেই নাম শমীক ভট্টাচার্য।

Continue Reading
Advertisement