‘খুনের পারমিশন’ মন্তব্যে বিতর্ক, ট্রাইব্যুনালের রায়ে ছ’মাসের জেল হাসিনার
Connect with us

বাংলাদেশ

‘খুনের পারমিশন’ মন্তব্যে বিতর্ক, ট্রাইব্যুনালের রায়ে ছ’মাসের জেল হাসিনার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে ফের প্রতিহিংসার অভিযোগ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-কে ছ’মাসের বিনাশ্রম কারাদণ্ড দিল ঢাকার ট্রাইব্যুনাল। পুলিশের উপর হুমকি এবং প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় এই রায় ঘোষণা করা হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে একটি ফোনালাপ, যেখানে এক নারীকণ্ঠকে বলতে শোনা যায়, “আমার নামে আড়াইশোটা খুনের মামলা হয়েছে, মানে আমি পারমিশন পেয়ে গিয়েছি।” একইসঙ্গে ওই কণ্ঠে পুলিশ এবং তদন্তকারীদের বিরুদ্ধে ‘ব্যবস্থা নেওয়ার’ হুমকিও ছিল। তদন্তে জানানো হয়, অডিওটি এআই (AI)-র মাধ্যমে তৈরি নয়, এবং কণ্ঠটি শেখ হাসিনার বলেই প্রমাণিত হয়েছে।

জানা গিয়েছে, গত ৩০ এপ্রিল আদালত হাসিনা ও অপর এক অভিযুক্ত শাকিলকে ২৫ মে-র মধ্যে হাজিরা দিতে নির্দেশ দেয়। কিন্তু তারা হাজির হননি, এমনকি তাঁদের আইনজীবীরাও আদালতে যাননি। ফলস্বরূপ, জুনের ১৯ তারিখ অ্যামিকাস কিউরি নিযুক্ত করে আদালত। ২৫ জুন শুনানির পর বুধবার রায় ঘোষণা হয়।

আরও পড়ুনঃ রাজ্য বিজেপির সভাপতিপদে শমীক ভট্টাচার্য, নড্ডার নির্দেশে মনোনয়ন আজই

উল্লেখ্য, গত বছর বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে ওঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। বর্তমানে তিনি নয়াদিল্লিতে রয়েছেন। হাসিনার অনুপস্থিতিতে দেশে চলছে ‘রাজনৈতিক বদলা’র খেলা, এমনই অভিযোগ বিশ্লেষকদের একাংশের। ইসকনের চিন্ময় প্রভু (Chinmoy Prabhu)-র দীর্ঘদিন ধরে বন্দি থাকা এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই রায়—দুটিকেই একই পরিপ্রেক্ষিতে দেখছেন তাঁরা।

Advertisement
ads ads

এদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ প্রশাসন। তবে দু’দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় রাজনৈতিক আশ্রয়ে থাকা নেত্রীকে হস্তান্তর কতটা সহজ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Continue Reading
Advertisement ads