ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে মিছিল, জুলাই ঐক্য ভারতের আগ্রাসনকে হুমকি আখ্যায়িত
Connect with us

বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে মিছিল, জুলাই ঐক্য ভারতের আগ্রাসনকে হুমকি আখ্যায়িত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি (Pakistani) দখল থেকে মুক্তি (Liberation) পায় বাংলাদেশ (Bangladesh)। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ (Liberation War) চলাকালীন ভারত (India) মুক্তিযোদ্ধাদের (Freedom Fighters) সহায়তা করেছিল। এমনকি ডিসেম্বরের শেষের দিকে সরাসরি যুদ্ধে (War) প্রবেশের পর পাকিস্তান (Pakistan) আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

কিন্তু আজকের দিনে ভারতকে বাংলাদেশ স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি (Threat) হিসেবে আখ্যায়িত করে ভারতীয় হাইকমিশনের (Indian High Commission) উদ্দেশে মিছিলের ডাক দিয়েছে ‘জুলাই ঐক্য’ (July Unity)। মিছিলে অংশগ্রহণ করবে প্রাক্তন সেনাকর্তা (Ex-Military), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্য (DU Students), মাদ্রাসা ও কলেজ পড়ুয়ারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের (AB Jubayer) বলেন, “ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন (Aggression) বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি। ভারতে পালিয়ে থাকা খুনি ফিরিয়ে দেওয়ার দাবি এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা মিছিল (March) করব।”

Advertisement
ads

কিছু রাজনৈতিক নেতা ও সংগঠক যেমন ন্যাশনাল সিটিজেন পার্টির (NCP) হাশাত আবদুল্লাহ, সারজিস আলম এবং নাহিদ ইসলাম ভারতকে নিয়ে উস্কানিমূলক (Incendiary) মন্তব্য করেছেন। এই মিছিলের কারণে ভারতীয় হাইকমিশন ও ভিসা সেন্টার (Visa Center) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মিছিলের সূচনা আজ দুপুর ৩:৩০ টায় (3:30 PM) ঢাকার রামপুরা ব্রিজ (Rampura Bridge) থেকে। নিরাপত্তা (Security) ব্যবস্থার কারণে ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট (Appointment) নির্ধারণ করা হবে।

Continue Reading
Advertisement