বাংলাদেশ
মেঘালয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বনগাঁয় ডেরা, অবশেষে গ্রেফতার হাদির ঘাতকরা
ডিজিটাল ডেস্কঃ ওপার বাংলার ভারত বিরোধী রাজনৈতিক নেতা (Political Leader) ওসমান হাদি হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গভীর রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই বাংলাদেশি দুষ্কৃতীকে। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সল করিম মাসুদ এবং আলমগির হোসেন। পুলিশের দাবি, ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে (Interrogation) স্বীকার করেছে যে তারা গত ডিসেম্বরে ঢাকায় ওসমান হাদি খুনের ঘটনায় সরাসরি জড়িত।
তদন্তকারী সূত্রে (Investigative Sources) জানা গিয়েছে, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরাতন কালভার্ট রোডে জোহরের নামাজ পড়ে ফেরার পথে ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদিকে গুলি করে ঝাঁজরা করে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর বাংলাদেশ জুড়ে তীব্র ভারত-বিরোধী বিক্ষোভ (Protest) শুরু হয় এবং তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। খুনের পরপরই অভিযুক্তরা অবৈধভাবে (Illegally) মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। এরপর বিভিন্ন জায়গায় পরিচয় লুকিয়ে শেষমেশ বনগাঁর একটি ডেরায় আশ্রয় নিয়েছিল তারা। সুযোগ বুঝে ফের বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা (Plan) ছিল তাদের।
বাংলাদেশ পুলিশের আইজি (IG) আলি হোসেন ফকির জানিয়েছেন, ধৃতদের দ্রুত বাংলাদেশে ফেরাতে কূটনৈতিক (Diplomatic) স্তরে কথাবার্তা চলছে। ওপার বাংলার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অপরাধীদের ধরতে বিশেষ তৎপরতা দেখিয়েছে। জানা গিয়েছে, ঢাকার প্রাক্তন কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পি ছিল এই খুনের মূল পরিকল্পনাকারী (Mastermind)। পশ্চিমবঙ্গের এসটিএফ এখন খতিয়ে দেখছে ভারতে এই খুনিদের আশ্রয় দেওয়ার নেপথ্যে কোনও বড় চক্র (Syndicate) কাজ করছে কি না। রবিবার ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
