ভারত-বাংলাদেশ সম্পর্ক নির্ভর করছে গঙ্গাচুক্তির উপরে! ওপার বাংলার মন্ত্রীর মন্তব্যে জোর চর্চা
Connect with us

দেশের খবর

ভারত-বাংলাদেশ সম্পর্ক নির্ভর করছে গঙ্গাচুক্তির উপরে! ওপার বাংলার মন্ত্রীর মন্তব্যে জোর চর্চা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গঙ্গার জলবণ্টন চুক্তি (Ganga Water Sharing Treaty) নিয়েই ভবিষ্যতে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সম্পর্ক কোন পথে এগোবে, তা স্পষ্ট করে জানিয়ে দিল বাংলাদেশের শাসকদল বিএনপি (BNP)। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের একাধিক মন্ত্রী ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে নতুন জলচুক্তি করতে চায় ঢাকা।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে বিএনপি-র মহাসচিব তথা বাংলাদেশের গ্রামোন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, “ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে গঙ্গা চুক্তি বা ফরাক্কা চুক্তির (Farakka Treaty) উপর।”

তিনি আরও জানান, বাংলাদেশের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনও চুক্তি করা হবে না। শুষ্ক মরশুমে পর্যাপ্ত জল না পাওয়ার অভিযোগ তুলে নতুন করে চুক্তি পুনর্নবীকরণের দাবি জানায় বিএনপি সরকার।

Advertisement
ads

বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানও (Khalilur Rahman) সম্প্রতি বলেন, গঙ্গার জলবণ্টন চুক্তি দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের “প্রথম পরীক্ষা” হতে চলেছে। তাঁর মতে, পরিবেশ (Environment), জলবায়ু (Climate) এবং সাধারণ মানুষের প্রয়োজন মাথায় রেখেই নতুন সমঝোতা হওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, গঙ্গার জল শুধু কৃষি (Agriculture) নয়, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ফলে ফরাক্কা ইস্যু আগামী দিনে ভারত-বাংলাদেশ কূটনীতিতে বড় বিষয় হয়ে উঠতে পারে।

Continue Reading
Advertisement