বাংলাদেশ
ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে মিছিলের আগেই দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব
ডিজিটাল ডেস্কঃ ঢাকায় (Dhaka) আজ ভারতীয় হাইকমিশনের (Indian High Commission) বিরুদ্ধে মিছিলের (Protest March) ডাক দেওয়া হয়েছে। নিরাপত্তা (Security) বিবেচনায় ভারতীয় হাইকমিশনের (High Commission) ওপর হামলার সম্ভাবনা (Threat) দেখিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয় (Ministry of External Affairs, India) দিল্লিতে (Delhi) বাংলাদেশি হাইকমিশনার (Bangladeshi High Commissioner) রিয়াজ হামিদুল্লাকে (Riaz Hamidullah) তলব করেছে।
জুলাই ঐক্য (July Unity) সংগঠন অভিযোগ করেছে, ভারত বর্তমানে ‘বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি’ (Biggest Threat to Bangladesh’s Independence)। এর প্রতিবাদে প্রাক্তন সেনাকর্তা (Ex-Military Officer), ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) ছাত্র সংসদ (Student Union) সদস্য, মাদ্রাসা (Madrasa) ও কলেজ পড়ুয়ারা মিছিলে যোগ দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবং জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের (AB Zubair) বলেছেন, “ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন (Aggression) বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি।”
কর্মসূচির সূচনা হবার কথা ছিল আজ ভারতীয় সময় (IST) দুপুর সাড়ে ৩টায় ঢাকার রামপুরা ব্রিজ (Rampura Bridge) থেকে।
উল্লেখযোগ্য, যে ওসমান হাদিকে (Osman Hadi) গুলি করা হয়েছিল, সেই ওসমান নিজেও চরম ভারত বিরোধী (Anti-India) হিসেবে পরিচিত ছিলেন। এনসিপি (NCP) নেতা হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah) পূর্বে বলেছেন, “নয়াদিল্লি (New Delhi) যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করা।”
এদিকে নাহিদ ইসলাম (Nahid Islam) ও সারজিস আলম (Sarjis Alam) ভারত নিয়ে উস্কানিমূলক মন্তব্য (Incendiary Remarks) করেছেন। ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam) জানিয়েছেন, “যদি দেশের লড়াই দেশের বাইরে যায়, মুক্তির লড়াইও দেশের বাইরে যাবে।”


