বাংলাদেশ
মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ! শূকরজাত পণ্য আমদানি নিয়ে ইউনূসের বিতর্কিত চুক্তির পর্দাফাঁস
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের আমলে আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত একটি ‘গোপন’ বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে তীব্র বিতর্ক (Controversy) সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম দৈনিক কালবেলার প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (ART) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে ধর্মীয়ভাবে নিষিদ্ধ (Prohibited) শূকর ও শূকরজাত পণ্য আমদানির পথ প্রশস্ত করা হয়েছিল।
বাংলাদেশের আমদানিনীতি (Import Policy) অনুযায়ী শূকর ও শূকরজাত পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, এই চুক্তির পরিশিষ্টে ব্ল্যাক ফরেস্ট হ্যাম, স্যালামি ও সালামির মতো শূকরজাত পণ্য আমদানির শর্ত ছিল। জামায়াতে ইসলামী ও আঞ্জুমানে হেফাজতে ইসলামের মতো সংগঠনগুলি একে মুসলিম জনগণের সঙ্গে ‘প্রতারণা’ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছে। এছাড়া দেশে পর্যাপ্ত গরু ও মুরগির মাংস উৎপাদন হওয়া সত্ত্বেও মার্কিন মাংস আমদানিতে সম্মতি জানানোয় দেশীয় খামারিদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাণিজ্য সংশ্লিষ্টদের দাবি, মূলত ট্রাম্প প্রশাসনের শুল্ক খাঁড়ার (Customs duties) ভয়ে এই চুক্তি করা হয়েছিল। তবে বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বাণিজ্য সচিব মো. আবদুর রহিম খান স্পষ্ট করেছেন যে, শূকরের মাংস নিষিদ্ধ ছিল এবং নতুন নীতিতেও তা নিষিদ্ধই থাকছে। রাজনৈতিক মহলের মতে, ইউনূস সরকারের এই একতরফা সিদ্ধান্ত দেশের বাজারে অস্থিরতা ও ধর্মীয় উত্তেজনা তৈরি করতে পারত।


