দেশের খবর
অপ্রকাশিত বই উদ্ধৃতি ঘিরে সংসদে তুমুল হট্টগোল, লাদাখ ইস্যুতে মুখোমুখি রাহুল-শাহ
ডিজিটাল ডেস্কঃ লাদাখে (Ladakh) চিনা আগ্রাসন (Chinese aggression) প্রসঙ্গে বাজেট অধিবেশনে (Budget Session) উত্তাল হয়ে উঠল সংসদ (Parliament)। সোমবার রাষ্ট্রপতির জবাবি ভাষণের পর লোকসভায় (Lok Sabha) বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এমন এক উদ্ধৃতি দেন, যা ঘিরে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। অপ্রকাশিত (Unpublished) একটি বই থেকে উদ্ধৃতি দেওয়াকে কেন্দ্র করে সরব হন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শেষ পর্যন্ত প্রবল হইচইয়ের জেরে অধিবেশন মুলতুবি (Adjourned) করে দিতে বাধ্য হন স্পিকার ওম বিড়লা (Om Birla)।
রাহুল গান্ধীর দাবি, ২০২০ সালের গালওয়ান (Galwan) সংঘর্ষের আগেই পূর্ব লাদাখে (Eastern Ladakh) ভারতের জমিতে চিনা সেনা ঢুকে পড়েছিল। নিজের বক্তব্যের সপক্ষে তিনি প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের (General MM Naravane) অপ্রকাশিত বই ‘Four Stars of Destiny’ থেকে উদ্ধৃতি দেন। রাহুলের বক্তব্য অনুযায়ী, কৈলাশ রেঞ্জে (Kailash Range) ভারতীয় অবস্থানের মাত্র ১০০ মিটারের মধ্যে পৌঁছে গিয়েছিল চিনা সেনা।
এই উদ্ধৃতির বিরোধিতা করে রাজনাথ সিং স্পষ্ট জানান, সংসদে কোনও অপ্রকাশিত বই থেকে তথ্য উদ্ধৃত করা নিয়মবিরুদ্ধ। অমিত শাহও একই সুরে আপত্তি তোলেন। স্পিকার ওম বিড়লা মন্ত্রীদের বক্তব্য সমর্থন করে বলেন, সংসদের নিয়ম অনুযায়ী প্রকাশিত নয়—এমন কোনও বই বা সংবাদ থেকে আলোচনা করা যায় না।
যদিও রাহুল গান্ধীর দাবি, একটি নামী ম্যাগাজিনে (Magazine) প্রকাশিত প্রবন্ধ থেকেই তিনি তথ্য নিয়েছেন এবং সেই উৎস সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। তাঁর সমর্থনে এগিয়ে আসেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। কিন্তু একের পর এক বাধার মুখে শেষ পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়।
