ভাইরাল খবর
কালো শালে প্রতিবাদ, এসআইআর ভুক্তভোগীদের নিয়ে কমিশনে মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ বঙ্গভবন (Banga Bhavan) ঘিরে পুলিশি তৎপরতার খবর পেয়েই সোমবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময় তাঁর পরনে ছিল ঘরে পরার শাড়ি এবং সাদা নকশা করা চাদর। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সাদা চাদরের জায়গা নেয় কালো শাল। বার্তা ছিল স্পষ্ট (Election Commission)।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে তৃণমূল কংগ্রেস (TMC News)। এই ইস্যুতেই সোমবার বিকেল ৪টেয় তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় দেয় নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে হাজির ছিলেন এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত (SIR Victims) পরিবারগুলির সদস্যরা, যাঁদের গায়েও ছিল কালো চাদর।
সম্প্রতি রাজ্যে কয়েকটি মৃত্যুর ঘটনার জন্য এসআইআর প্রক্রিয়াকেই দায়ী করেছেন মৃতদের পরিবার (SIR Death)। তাঁদের দিল্লিতে এনে বঙ্গভবনে থাকার ব্যবস্থা করা হয়। সোমবার সকালে আচমকাই বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের (Delhi Police) বাড়তি তৎপরতা ঘিরে বিতর্ক তৈরি হয়।
এদিকে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার অভিযোগে রাজ্যসভা থেকে কক্ষত্যাগ করেন তৃণমূল সাংসদেরা। প্রায় ২ লক্ষ কোটি টাকা রাজ্যের প্রাপ্য আটকে রাখার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক অবস্থান নেয় শাসকদল। রাজনৈতিক মহলের মতে, দিল্লি সফরের মধ্য দিয়েই কেন্দ্রের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী।
