কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রীর সভার আগেই তৃণমূলে ভাঙন, শহর যুব সভাপতি যোগ দিলেন বিজেপিতে
Connect with us

উত্তর দিনাজপুর

কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রীর সভার আগেই তৃণমূলে ভাঙন, শহর যুব সভাপতি যোগ দিলেন বিজেপিতে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, কালিয়াগঞ্জ, ১৮ এপ্রিল : কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রী সভার আগেই ভাঙন। ষষ্ঠ দফা নির্বাচনের আগে বিজেপিতে নাম লেখালেন কালিয়াগঞ্জ শহর তৃনমূলের যুব সভাপতি বিভাস সাহা।

কালিয়াগঞ্জ শহরের ১৭ টি ওয়ার্ড থেকে কয়েকশো অনুগামী নিয়ে শনিবার রাতে বিজেপিতে যোগদান করেন বিভাস সাহা। স্থানীয় শেঠকলোনীতে বিজেপি নেতা কার্তিক পালের বাসভবনের পাশে এই যোগদান সভার আয়োজন হয়। দলে আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কালিয়াগঞ্জের পদ্ম প্রার্থী সৌমেন রায়। বিভাস সাহা বলেন, কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে পদ্ম শিবিরে যোগ দিলাম। কারণ আমি তৃণমূলে থেকে ঠিকমত কাজ করতে পারছিলাম না।আর ২ মে পর তৃণমূল আর থাকবে না।’ উল্লেখ্য সোমবার কালিয়াগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চান্দোল মাঠে রয়েছে তাঁর সভা। আর তাঁর সভার আগে এই ভাঙন নিয়ে অস্তিত্বে তৃণমূল কংগ্রেস শিবির। কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেবসিংহ বলেন, বেশ কিছুদিন ধরেই বিভাস সাহা বিজেপির সাথে গোপনে যোগাযোগ রেখে চলছিল। তাঁর দল বিরোধী কাজের বিষয়টি আগেই টের পেয়েছিলাম। তাই তাঁকে দল থেকে বহিষ্কারের ব্যাপারে কথাবার্তা চলছিল। আর এরই মধ্যে সে নিজেই দল ত্যাগ করলো। এতে আমাদের ভাল হল। বেইমানরা যত চলে যাবে আমাদের দলের পক্ষে ততই মঙ্গল। এতে কোন প্রভাব পড়বে না নির্বাচনে। আমরাই জয়লাভ করবো।’

Continue Reading
Advertisement