উত্তর দিনাজপুর
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের সাথে মিলিত হলেন বিজেপি প্রার্থী
নিজস্ব সংবাদদাতা, ডালখোলা, ১৮ এপ্রিল : ব্যবসায়ীদের সমর্থন পেতে শনিবার সন্ধ্যায় ডালখোলার জৈন ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মিলিত হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এবং করনদীঘি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ চন্দ্র সিনহা।
এদিন ডালখোলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ লাড্ডা, ডালখোলা ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পদ আগরওয়াল সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ষষ্ঠ দফায় নির্বাচন উত্তর দিনাজপুর জেলায়। সেকারণে আসন্ন বিধানসভা নির্বাচনে বণিক মহলের সমর্থন আদায় করতে এদিন ব্যবসায়ীদের সঙ্গে ভোট প্রচার সারেন করনদীঘি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ চন্দ্র সিনহা।উল্লেখ্য, করণদীঘি বিধানসভার বিজেপি প্রার্থী সুভাষ চন্দ্র সিনহার সমর্থনে এদিন ডালখোলায় বৈঠক সারলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। শনিবার ডালখোলার জৈন ভবনে শনিবার এই বৈঠকের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও করনদীঘি বিধানসভার বিজেপি প্রার্থী সুভাষ চন্দ্র সিনহা উপস্থিত ছিলেন। এদিন ডালখোলা ব্যবসায়ী সমিতি, ডালখোলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন অরাজনৈতিক সংঠনের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বৈঠকে স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সামনে তুলে ধরেন। স্থানীয় ব্যবসায়ীরা ডালখোলার যানজটের সমস্যা তুলে ধরে দ্রুত বাইপাস নির্মাণের দাবি সহ স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের দাবি তোলেন মন্ত্রীর কাছে। মন্ত্রী দেবশ্রী চৌধুরী বৈঠকে ব্যবসায়ীদের বলেন, ডালখোলা বাইপাসের কাজের গতি বাড়ানো হয়েছে, আশা করছি আগামী ১৭ আগস্টের মধ্যে ডালখোলা বাইপাসের কাজ সম্পূর্ণ করা হবে। এছাড়া বিজেপি ক্ষমতায় এলে ডালখোলার সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন করা হবে। পাশাপাশি দেবশ্রী চৌধুরী করনদীঘি বিধানসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী সুভাষ চন্দ্র সিনহাকে ভোট দেওয়ার আহ্বায়ন জানান উপস্থিত বিশিষ্ঠ জনেদের কাছে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডালখোলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ লাড্ডা, ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পদ আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
