দ্বিতীয়বার করোনা আক্রান্ত মুখ্যমুন্ত্রী। চিকিৎসাধীন হাসপাতালে
Connect with us

দেশ

দ্বিতীয়বার করোনা আক্রান্ত মুখ্যমুন্ত্রী। চিকিৎসাধীন হাসপাতালে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ এপ্রিল : গোটা দেশে ফের ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা মহামারি। গত ২৪ ঘণ্টাতেও ভারতে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ১৭ হাজারের বেশি মানুষ।

যা এখনও পর্যন্ত মহামারী পর্বে সর্বকালীন রেকর্ড। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন ক্ষতবিক্ষত দেশ, তখন বাদ যাচ্ছেন না রাজনীতিকরাও। করোনায় আক্রান্ত হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।গতবছর আগস্টেও তিনি সংক্রমিত হয়েছিলেন। আট মাসের ব্যবধানে ফের করোনায় আক্রান্ত হলেন।বর্তমানে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী।
সরকারি সূত্রের খবর, গত দু’দিন আগে জ্বরের উপসর্গ ছিল কর্নাটকের মুখ্যমন্ত্রীর। তাই তাঁর করোনা পরীক্ষা হয়ছিল। শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। প্রবীণ বিজেপি নেতাকে বেঙ্গালুরুর রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে মণিপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গত ২৪ ঘণ্টায় কর্নাটকে নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন ১৪,৭৩৮ জন। মৃতের সংখ্যা ৬৬। এই পরিস্থিতিতে শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে ইয়েদুরাপ্পার বৈঠক করার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই সংক্রমণের শিকার হওয়ায় বৈঠক বাতিল করা হয়।