দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তের মাঝেই কুম্ভমেলা। আক্রান্ত ৩০ জন সাধু
Connect with us

দেশ

দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তের মাঝেই কুম্ভমেলা। আক্রান্ত ৩০ জন সাধু

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ এপ্রিল : দেশজুড়ে করোনা আক্রান্তের গ্রাফ উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতেই উত্তরাখণ্ডের হরিদ্বারে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা।

কুম্ভ মেলায় ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার ৩০ জন সাধুর দেহে পাওয়া গেল করোনা ভাইরাস। তাঁদের মধ্যে রয়েছে অল ইন্ডিয়া অখণ্ড পরিষদের প্রধান মহান্ত নরেন্দ্র গিরি। তাঁকে ঋষিকেশের AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এত কিছুর মাঝেও করোনা বিধি মেনে পূণ্যস্নানে অংশ নিচ্ছেন না পূণ্যার্থীরা। যার জেরে চিন্তা বেড়েছে প্রশাসনেরও।
এছাড়া মধ্যপ্রদেশ থেকে আগত সাধু স্বামী কপিল দেবও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি মহা নির্বাণী অখণ্ডের নেতা। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। দেরাদুনের এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার পুলিস সুপার সরিতা দোভাল জানিয়েছেন, আরটি-পিসিআর পরীক্ষার পর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ১৩ই এপ্রিল সেখানেই মারা যান তিনি।এই আবহে এবার পঞ্চায়তী নিরঞ্জনী আখাড়া ১৭ এপ্রিলকেই কুম্ভ মেলায় তাঁদের যোগদানের শেষ শেষ দিন হিসেবে ঘোষণা করেছে।উল্লেখ্য, কুম্ভ মেলায় যোগ দেওয়া ১৩টি আখাড়ার মধ্যে অন্যতম এই পঞ্চায়তী নিরঞ্জনী আখাড়া। কুম্ভের ১৩টিরও বেশি ধর্মীয় দলের দ্বিতীয় বৃহত্তম নিরঞ্জনী আখাড়া ঘোষণা করেছে, নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই অর্থাৎ শনিবারেই তারা কুম্ভে অংশগ্রহণ বন্ধ করে দেবে। কুম্ভের সমাপ্তি ঘোষণা করে আখাড়ার সম্পাদক রবীন্দ্র পুরী মহারাজ বলেন, “অতিমারীর আবহে হরিদ্বারের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমর১৭ এপ্রিল কুম্ভ মেলায় যোগদান বন্ধ করে দেব।”
উত্তরাখণ্ডের হরিদ্বার, তেহরি ও দেরাদুনের মোট ৬৭০ হেক্টর জায়গা জুড়ে কুম্ভমেলা হয়। গত দুটি শাহিস্নানে অংশ নিয়েছেন প্রায় সাড়ে ৪৮ লক্ষ পুণ্যার্থী। বিশ্বের এই অন্যতম বড় জমায়েতই করোনার সুপারস্প্রেডার হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মেলা চত্বরে মোট ২ লক্ষ ৩৬ হাজার ৭৫১ জন পুণ্যার্থীদের করোনা পরীক্ষা করা হয় যাদের মধ্যে ১৭০১ জনই কোভিড পজিটিভ হয়েছেন।