প্রয়াত সিবিআইয়ের প্রাক্তন কর্তা রঞ্জিত সিনহা
Connect with us

দেশ

প্রয়াত সিবিআইয়ের প্রাক্তন কর্তা রঞ্জিত সিনহা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ এপ্রিল : শুক্রবার ভোরে প্রয়াত হলেন সিবিআইয়ের (CBI) প্রাক্তন অধিকর্তা রঞ্জিত সিনহা।

এদিন ভোর সাড়ে চারটে নাগাদ দিল্লিতে (Delhi) মৃত্যু হয় তাঁর। মৃত্যকালে বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। ১৯৭৪ ব্যাচের এই অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসার চাকরিজীবনে বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি-র ডিজি, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের চিফ এবং সিবিআইয়ের পাটনা ও দিল্লি অফিসের অনেক উঁচু পদে দায়িত্বভার সামলেছেন। পরবর্তীতে সিবিআইয়ের ডিরেক্টরও হয়েছেন। ২০১২ সাল থেকে দুবছরের জন্য ওই দায়িত্ব সামলেছিলেন। যদিও ২০১৭ সালে কয়লা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল রঞ্জিত সিনহার। এমনকী জেরার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তবে বেশ কয়েকদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই প্রাক্তন পুলিশ অফিসার৷ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই নাকি করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল তাঁর। তবে পরিবারের তরফ থেকে এই ব্যাপারে এখনও কিছু জানানো হয় নি।