কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি দক্ষিণ দিনাজপুরে, মৃত এক, আহত বেশকয়েক জন
Connect with us

দক্ষিণ দিনাজপুর

কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি দক্ষিণ দিনাজপুরে, মৃত এক, আহত বেশকয়েক জন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর , ০৯ এপ্রিল : কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হল দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার রাতে গোটা জেলাতে কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে। সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যায় বিভিন্ন এলাকা।

শুক্রবার সকাল হতেই ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করে ঝড় প্রভাবিত এলাকা থেকে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক জনের। পাশাপাশি ঝড়ে এলাকায় বহু কাঁচা বাড়ী ঘর ভেঙে পড়েছে। গাছপালা উপড়ে পড়ে রাস্তা ঘাট বন্ধ হয়ে গিয়েছে। কুমারগঞ্জের ভৌর গ্রাম পঞ্চায়েত এর খাস পাড়াতে এক আদিবাসী পরিবারের সরকারি আবাস যোজনা বাড়ীর দেওয়াল ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলে মেলছো সরেন (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। স্বামী রবি মার্ডির সঙ্গে দৃষ্টিহীন মেয়ে বিশামনি এবং তার তিন বছর ও এক বছরের শিশু সন্তান সমেত আহত অবস্থায় কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে হাসপাতালে ভর্তি রয়েছে।এদিন সকালে কুমারগঞ্জের বিজেপি প্রার্থী মানস সরকার হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার পাশাপাশি উপড়ে পড়া গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান। বিজেপির পাশাপাশি এদিন সকালে কুমারগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মন্ডল কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে মৃত ও আহত পরিবারের সাথ দেখা করেন। পাশাপাশি ঝড় কবলিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়ান। এদিকে দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড়ে দেওয়াল চাপা পড়ে আরো এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পতিরাম থানার রামপুর কিসমত এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় গফুর আলী ফকির নামে এক ৬২ বছরের বৃদ্ধর। এনিয়ে দেওয়াল চাপা পড়ে জেলায় মোট দুজনের মৃত্যু হয়েছে।