বিহারের ঠিকাদারকে অপহরণের ঘটনায় গ্রেফতার মূল পাণ্ডা সহ দুই, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গাড়ি
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বিহারের ঠিকাদারকে অপহরণের ঘটনায় গ্রেফতার মূল পাণ্ডা সহ দুই, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গাড়ি

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, বংশীহারি, ১০ এপ্রিল : বিহারের ঠিকাদারকে অপহরণের অভিযোগে বেআইনি আগ্নেয়াস্ত্র ও চারচাকা গাড়ি সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আকিমুদ্দিন সেখ ও আয়ুব আনসারি। আয়ুবের বাড়ি বংশীহারির পিরানি পাড়া এলাকায়। অন্যদিকে আরেক অভিযুক্তের বাড়ি একজন মালদার কালিয়াচকে। বিহারের কাটিহার জেলার রতনপুরের ঠিকাদার অভিযোগকারী মহম্মদ সাজ্জাদের সঙ্গে কালিয়াচকের আকিমুদ্দিন শেখের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। কয়েকদিন পুর্বে ব্যবসা সংক্রান্ত কাজে তাকে কালিয়াচকে ডেকে আনে আকিমুদ্দিন। অভিযোগ, সেখানে বিধানসভা ভোটের জন্য তার কাছ থেকে ১৫ লক্ষ টাকা দাবী করে আকিমুদ্দীন। টাকা দিতে অস্বীকার করায় তাকে সাদা রঙের গাড়িতে করে বুনিয়াদপুরের একটি হোটেলে আনে। একদিন পর মহম্মদ সাজ্জাদকে নিয়ে বংশীহারি ব্লকের ৩ নম্বর এলাহাবাদের তেলিকুরি গ্রামে আটকে রাখা হয়। সেখানে আটকে রেখেটাকার জন্য চাপ দেওয়া হয় এবং সেই সঙ্গে চলে মারধোর। সুযোগ বুঝে অপহরণকারীদের খপ্পর থেকে পালিয়ে ওই গ্রামের মুন্সের আলির কাছে আশ্রয় চায় মহম্মদ সাজ্জাদ। সে সময় সাজ্জাদের পেছনে তিন চার জন দুষ্কৃতী ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত সাদা রঙের মারুতি নিয়ে পালানোর চেষ্টা করে অপহরণকারীরা। গ্রামের লোকজনের তৎপরতায় প্রাণে বেঁচে যায় সাজ্জাদ। পুলিশ সাদা রঙের মারুতি গাড়ির পিছনে তাড়া করে করলে শিবপুর এলাকা থেকে মারুতি গাড়ি সহ দুই ব্যক্তিকে আটক করে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ।