দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া পদক্ষেপ কমিশনের, কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ
Connect with us

ভোটের খবর

দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া পদক্ষেপ কমিশনের, কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ মার্চ : আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনীকে আত্মরক্ষার স্বার্থে গুলি চালানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ স্বাভাবিকভাবেই আগের তুলনায় দ্বিতীয় দফা ভোটে কমিশন যে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ওপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে। জানা গেছে প্রথম দফা ভোটের আগের দিন অর্থাৎ ২৬ মার্চ পটাশপুরে (Patashpur) দুষ্কৃতীদের ছোড়া বোমায় গুরুতর আহত হন পটাশপুর থানার ওসি (OC) দীপক চক্রবর্তী। গুরুতর জখম হন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও। সূত্রের খবর, সেই ঘটনার পড়ে নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে যদি কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হলে আত্মরক্ষার স্বার্থে যা ব্যবস্থা নেওয়ার, বাহিনী নেবে। প্রয়োজনে গুলিও চালাতে পারবে বাহিনী। বিধানসভা ভোটে কমিশনের এমন নজিরবিহীন নির্দেশিকার পর এখন দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ হয় কি না তা জানতে অপেক্ষা করতে হবে আগামী পয়লা এপ্রিল পর্যন্ত।

Continue Reading
Advertisement