নির্বাচন প্রচারে ব্যস্ত হেমতাবাদের সিপিআইএম প্রার্থী
Connect with us

উত্তর দিনাজপুর

নির্বাচন প্রচারে ব্যস্ত হেমতাবাদের সিপিআইএম প্রার্থী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ , ২৫ মার্চ : শনিবার অর্থাৎ ২৭শে মার্চ থেকে রাজ্য শুরু হতে চলেছে একুশের বিধানসভা নির্বাচন। মোট আট দফায় অনুষ্ঠিত হবে নির্বাচন। সেই মর্মে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের লড়াইয়ের ময়দানে শাসক থেকে বিরোধী কেউই একে অপরকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। 

নাওয়া খাওয়া ভুলে প্রচারে ব্যস্ত প্রার্থী থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরা।নির্বাচনকে পাখির চোখ করে স্থানীয় বাম ও কংগ্রেস নেতৃত্বকে সাথে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন হেমতাবাদ বিধানসভার সিপিআইএম প্রার্থী ভূপেন বর্মণ। কান্তোর, ডেহুচি মোড়, সমসপুর সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করার পাশাপাশি সভা করে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হন সিপিআইএম প্রার্থী ভূপেন বর্মণ। এদিনের কর্মসূচিতে হান্নান আলী চৌধুরী, মকবুল হোসেন, মর্তুজা আলী সর্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।