বিজেপি নেতার হত্যার ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের
Connect with us

উত্তর দিনাজপুর

বিজেপি নেতার হত্যার ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ২৫ মার্চ : দিনহাটার বিজেপি নেতা অমিত সরকারকে হত্যার ঘটনার প্রতিবাদে হেমতাবাদের শালবাগান এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয় বিজেপি নেতৃত্ব।

বিজেপির জেলা নেতা ভানুরাম বর্মণ, হেমতাবাদ মন্ডল সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক, যুব সভাপতি মলয় কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।উল্লেখ্য, বুধবার সকালে বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটায়। এদিন সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। এই পরিপ্রেক্ষিতেই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব।দিনহাটার বিজেপি নেতা অমিত সরকারকে হত্যার ঘটনার প্রতিবাদে হেমতাবাদের শালবাগান এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয় বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা নেতা ভানুরাম বর্মণ, হেমতাবাদ মন্ডল সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক, যুব সভাপতি মলয় কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
উল্লেখ্য, বুধবার সকালে বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটায়। এদিন সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। এই পরিপ্রেক্ষিতেই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব।

Continue Reading
Advertisement